1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের সিইও’র ৪ বছরের কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৫.৪৬ পিএম
  • ৩৬৬ Time View

অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে পৃথকভাবে চার বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) ঢাকা বিশেষ জজ-৮-এর বিচারক মো. বদরুল আলম ভূঁঞা দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এ রায় দেন। রায়ে বলা হয়, আসামি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় দুদক আইনের ২৬ (২), ও ২৭ (১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারা মোতাবেক উভয়কে পৃথক পৃথকভাবে মোট চার বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হলো।

এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হলো। মামলার বিবরণে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে মোট ৬ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫৪৮ টাকার অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com