1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

শেখ হাসিনা ও বাংলাদেশিদের ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৩.৪৫ পিএম
  • ৩২৬ Time View

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বার্তার জবাবে এবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বাংলাদেশ সরকারপ্রধানকে ধন্যবাদ জানান তিনি।

টুইটে ফার্নান্দেজ লিখেছেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার প্রতি আপনার দেশের মানুষের যে ভালোবাসা দেখেছি, তা বর্ণনাতীত। নীল-সাদা পতাকার পাশাপাশি আমাদের দেশে লাল-সবুজের পতাকাও উড়ছে। আসুন, এই সম্পর্ককে আরও গভীর করি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ‘আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে, আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং বিশ্বকাপজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা, স্নেহ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com