পুঁজিবাজারের তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর বাড়ছে।