1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৬.৩৬ পিএম
  • ৩৬৭ Time View

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,কোম্পানির শেয়ারটির কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।

জানা যায়, গত ১০ অক্টোবর বিকাল ৩টায় থেকে একটানা ১৩ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত কোম্পানিটির বিডিং অনুষ্ঠিত হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি) কোম্পানিটিকে গত ৩১ আগস্ট বিডিংয়ের অনুমতি প্রদান করে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।

বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর নিয়ম অনুসারে, প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। যে দামে এসে তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিক্রি শেষ হবে, সেই দামের (Cut-off Price) চেয়ে ৩০ শতাংশ অথবা ২০ টাকা, যেটি কম, সেই দামে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com