সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৮ ডিসেম্বর) কোম্পানিটির ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের মাধ্যমে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।