1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

পুঁজিবাজারে মূলধন বেড়েছে হাজার কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১২.৫২ পিএম
  • ২৮০ Time View

বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে ফিরেছে হাজার কোটি টাকা বাজার মূলধন।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৬৮৩ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন এক হাজার ১৫ কোটি ০৬ লাখ ০৬ হাজার ৮২৫ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৯১৮ কোটি ১৭ লাখ ৩৬ হাজার ৮৭৩ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৬.৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১.৩৫ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৯০ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.৯৬ পয়েন্টে এবং দুই হাজার ২০৮.৪৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪টির বা ১৬.৩৭ শতাংশের, কমেছে ৩০টির বা ৭.৬৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯৭টির বা ৭৫.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১১ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ১৫৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৬ লাখ ০৫ হাজার ৭৭২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৩৮৫ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৮.৬১ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৭.২১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৬৫.৩৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ২২.২০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ৪.৫১ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং সিএসআই সূচক ১৩.৫৮ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০৫৩.২৩ পয়েন্টে, ১৩ হাজার ২৫৫.৯২ পয়েন্টে, এক হাজার ৩২৬.০০ পয়েন্টে এবং এক হাজার ১৭২.৫৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬০টির বা ২২.১৪ শতাংশের দর বেড়েছে, ২২টির বা ৮.১৯ শতাংশের কমেছে এবং ১৮৯টির বা ৬৯.৭৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com