1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

ভৈরবে পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় বাটার সহ ০২জন গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১০.৩২ এএম
  • ৩৫২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৃথক পৃথক অভিযানে ৬৪০ পিস ভারতীয় বাটার ও ০১ কেজি গাঁজা’সহ ০২ জনকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে র‍্যাব-১৪ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  ভৈরব দূর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একজন আটক করা হয়।

আটককৃত হলেন সুনামগঞ্জ জেলার মোড়লহাটি থানা, সদরের তেগরীয়া এলাকাট মৃত ইয়াকুব আলীর ছেলে কামরুল হোসেন(২৯)।

এসময় ধৃত আসামীর নিকট হতে ৬৪০ পিস ভারতীয় আমল বাটারসহ নগদ ১১,০০০/- (এগার হাজার) টাকা উদ্ধার করা হয়।

অপর অভিযানে বেলা ৩ ঘটিকায় ভৈরব পৌর শহরের নাটালেড় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একজন কে আটক করেন র‍্যাব-১৪ সদস্যরা।

আটককৃত হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা মৈশাদিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদ মিয়া(৩৫)  এসময় ধৃত আসামীর দখল থেকে ০১ কেজি গাঁজা’সহ নগদ ১,০০০/-টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায় ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও ভারতীয় পন্য দেশের বিভিন্ন স্থানের ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। 

উদ্ধারকৃত ভারতীয় পন্য ও মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com