1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইলন মাস্কের বিরুদ্ধে লেখায় সাংবাদিকদের অ্যাকাউন্ট বন্ধ

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৭.৪৬ পিএম
  • ২৪১ Time View

জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার নিয়ে তার নিত্যনতুন পদক্ষেপ আলোচিত যেমন হচ্ছে, তেমনি আবার সমালোচিত হচ্ছে। 

এদিকে ইলন মাস্কের বিরুদ্ধে খবর পরিবেশন করায় এবার বেশ কয়েকজন খ্যাতনামা সাংবাদিককে অ্যাকাউন্ট হারাতে হলো। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার হঠাৎ টুইটার অ্যাকাউন্ট হারাতে থাকেন একের পর এক সাংবাদিক। তাদের অপরাধ, টুইটারের নতুন মালিক ইলন মাস্কের বিরুদ্ধে কলম ধরেছিলেন তারা।

নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ম্যাশঅ্যাবল, সিএনএন-এর মতো একাধিক সংবাদ সংস্থার অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার।

বুধবার ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের একটি অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত জেট বিমানের গতিবিধি মনিটর করা হচ্ছে, সেই অ্যাকাউন্টটি পাকাপাকি ভাবে বন্ধ করে দেবেন তিনি। 

মাস্ক বলেন, ‘সারাদিন ধরে আমার সমালোচনা করার বিষয়টি মেনে নেওয়া যায়। কিন্তু আমার রিয়েল টাইম লোকেশন ট্র্যাক ও শেয়ার করে আমার পরিবারকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। এটি টুইটারের নীতিমালার লঙ্ঘন। অন্য সবার মতো সাংবাদিকদের জন্যও এই নীতিমালা প্রযোজ্য।’

এরপরই বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই স্থগিত করা হলো বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের অ্যাকাউন্ট। তারা গত কয়েক দিন ধরেই টুইটারের একাধিক নতুন নীতি নিয়ে খবর লিখছিলেন। কখনো কখনো সমালোচনাও করছিলেন। ইলন মাস্কের সমালোচনাও উঠে আসছিল তাদের লেখায়। তবে তাদের কেউই ইলন মাস্ক বা তার পরিবারের সদস্যদের লোকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ করেননি।

সাংবাদিকদের সুরক্ষা কমিটি এক বিবৃতিতে বলেছে, টুইটার যদি সাংবাদিকদের কাজের প্রতিশোধ হিসেবে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে থাকে, তাহলে তা ‘প্রতিশোধের ভয় ছাড়াই সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অধিকারের গুরুতর লঙ্ঘন’ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com