মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে মাদক সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৩১ Time View

গাড়িতে সাংবাদিক ও শুল্ক গোয়েন্দা বিভাগের স্টিকার লাগিয়ে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিল একটি চক্র। সেই চক্রের মূলহোতাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর বংশাল এলাকা থেকে চক্রের মূলহোতা মুকুল হোসেনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব। গ্রেফতারের সময় বিপুল পরিমাণ গাঁজা ও নকল আইডি কার্ড উদ্ধার করেছে বাহিনীটি।

র‌্যাব জানায়, মুকুল নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকার গাড়ি চালক ও তার সহযোগী ফয়সাল এক ব্যাংক কর্মকর্তার গাড়ির চালক হিসেবে কাজ করতো। মুকুল নিজেকে সিনিয়র ক্রাইম রিপোর্টর দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় মাদক পাচার করে আসছিল।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, সাংবাদিকতা যে একটা মহান পেশা মুকুল এটাকে সব সময় ব্যবহার করত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তল্লাশি চৌকি থাকে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য সাংবাদিক পরিচয় দিয়ে তারা সব সময় মাদক পরিবহন করে আসছিল।

অল্প সময়ে বেশি টাকা উপার্জনের আশায় ২০১৬ সাল থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে মুকুল। পরে নারায়ণগঞ্জে একটি মাদক সিন্ডিকেট গড়ে তোলে। চক্রের বাকি সদস্য ঢাকাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রিয়ের কাজটি করতো বলে জানায় র‌্যাব।

আরিফ মহিউদ্দিন আরও বলেন, বিভিন্ন সময় তাদের সহযোগীরা এসব মাদক সাভারের আশুলিয়া, নারায়ণগঞ্জ এবং কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করত। এরপর পুরো ঢাকা শহরে তাদের যে সিন্ডিকেট রয়েছে তার মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করত।

মুকুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে বেশ কয়েকবার কারাভোগও করে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS