1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

গাইবান্ধার সরকারি কোয়ার্টার এখন মাদকের আখড়া

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬.৪৯ পিএম
  • ৪৩৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের সরকারি গেজেটেড অফিসার্স কোয়ার্টার এখন মাদক সেবন এবং অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে।

২০ বছর ধরে সেখানে কেউ বসবাস না করায় অফিসার্স কোয়ার্টারের ভবনগুলো অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে। চুরি হয়ে যাচ্ছে ভবনের দরজা-জানালা, গ্রিল, বিদ্যুৎ ও পানির লাইনের যন্ত্রপাতি। কোটি টাকার সরকারি সম্পদ বিনষ্ট হলেও নেই কারো কোনো মাথাব্যথা।

গণপূর্ত বিভাগ ১৯৮৬ সালে সাড়ে ৫ একর জমির ওপর গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় জেলার গেজেটেড অফিসারদের বসবাসের জন্য ৪টি ব্লকে ৩টি দ্বিতল ও একটি তিনতলা ভবন নির্মাণ করে। এসব ভবনের নাম দেয়া হয় সবিতা, ললিতা, ববিতা ও উত্তরা। শুরুতে সব কটি ব্লকেই বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা বসবাস করায় কোলাহলে মুখরিত হয়ে থাকত কোয়ার্টারগুলো।

গেজেটেড অফিসার্স ডরমিটোরি, সার্কিট হাউস, জেলা পরিষদের ডাকবাংলো এবং বিভিন্ন বিভাগের নিজস্ব রেস্ট হাউসে কর্মকর্তারা থাকতে শুরু করলে এ অফিসার্স কোয়ার্টারটি ফাঁকা হতে শুরু করে। ২০০১ সালের দিকে এটি একেবারে ফাঁকা হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া জানান, দীর্ঘদিন কেউ না থাকায় স্টাফ কোয়ার্টারগুলোতে ঝোপজঙ্গল গজিয়ে উঠেছে। গণপূর্ত বিভাগের গাফিলতি ও দেখভালের অভাবে বহিরাগতরা এসব ভবনের দরজা-জানালা, গ্রিল, বিদ্যুৎ ও পানির লাইনের যন্ত্রপাতিসহ ইট খুলে নিয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ।

ওই এলাকার আব্দুস সোবহান জানান, পরিত্যক্ত ভবনগুলো হয়ে উঠেছে অপরাধের অভয়ারণ্য। দিনে ছিনতাই ও সন্ধ্যা হলেই সেখানে মাদকসেবীদের আড্ডা এবং সঙ্গে চলে জমজমাট মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কর্মকাণ্ড। এতে বিপাকে পড়েছেন ওই এলাকায় বসবাসকারীরা। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। ‘হাউস রেন্ট’ বাঁচাতে অফিসাররা এখন জেলা পরিষদের ডাকবাংলো অথবা ভাড়া বাসায় স্বল্প ভাড়ায় থাকেন। ফলে অফিসার্স কোয়ার্টারের ভবনগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান জানান, বিষয়টি তিনি অবগত ছিলেন না। দ্রুত খোঁজ নিয়ে সরকারি সম্পদ রক্ষায় ব্যবস্থা নেয়া হবে। সরকারি সম্পদ ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ভবনগুলো বসবাসের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com