1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২২

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬.০৮ পিএম
  • ২৬৭ Time View

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৫ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ১২ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৮৫ জন।

এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।  

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২১০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, ঢাকা জেলায় সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের দেহে। শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com