1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

নেইমার কি খেলবেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে?

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ১০.৫৩ এএম
  • ২৬৮ Time View

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে দেখা যাবে এই তারকাকে।

তবে শুরু থেকে খেলবেন, নাকি প্রয়োজন বুঝে পরে মাঠে নামবেন, সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ব্রাজিল কোচ তিতে। তিনি জানিয়েছেন, রোববার বিকেলে আরও একবার নেইমারকে প্র্যাকটিসে দেখে দক্ষিণ কোরিয়া ম্যাচের চূড়ান্ত একাদশ তৈরি করবেন।

নয়দিন বিশ্রাম নেওয়ার পর অবশেষে বল নিয়ে অনুশীলন করেছেন নেইমার। শুরুতে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে না করে আলাদা বল নিয়ে প্র্যাকটিস করেছেন নেইমার।

চোটের তালিকায় থাকা আরেক ফুটবলার লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোও নেইমারের মতোই বল নিয়ে আলাদা প্র্যাকটিস করেন। কিছুটা ভালো অবস্থা দানিলোর। তিনি দলের অন্য ফুটবলারদের সঙ্গে শুরু থেকেই প্র্যাকটিস করেছেন বলে জানা গেছে।

চোটে পড়ার পর থেকে এতদিন টিম হোটেলেই ফিজিওথেরাপি করেছেন নেইমার। চোটের তালিকায় থাকা অন্য ফুটবলাররা শনিবার প্র্যাকটিসের জন্য মাঠে গেলেও হোটেল ছেড়ে যাননি নেইমার। তিনি বরং ব্যস্ত ছিলেন হোটেলের জিমে প্র্যাকটিস করতে।

তারপর রাতে টিম বাসে গিয়ে লুসাইল স্টেডিয়ামে দলের খেলাও দেখেন। ক্যামেরুনের বিপক্ষে হারের পর ফুটবলাররা যখন মানসিকভাবে ভেঙে পড়েছেন, মাঠে ঢুকে সতীর্থদের সান্ত্বনা দিতে দেখা যায় নেইমারকে।

ব্রাজিল দলের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পুরো ফিট নেইমারকে পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকে নাও খেলানো হতে পারে। ওই ম্যাচে দলের প্রয়োজন হলে তিনি নামবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com