1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.২৬ পিএম
  • ৫৪৫ Time View

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় ২০২১-২০২২ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৪৬ শতাং নগদ লভ্যাংশ ঘোষিত ও অনুমোদিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব ও কোম্পানির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, কোম্পানির পরিচালক মোঃ আবদুল মোমিন, খোন্দকার মোঃ আব্দুল হাই, পিএইচডি, ড. নাসিমা আকতার (জুম অ্যাপের মাধ্যমে), অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কর্নেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউসি, পিএসসি, কোম্পানির এনআরসি ও অডিট কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক এন.কে.এ মুবিন এফসিএস, এফসিএ (জুম অ্যাপের মাধ্যমে), কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আজম আলী, বিএসসিসিএল-এর কোম্পানি সচিব, মোঃ আব্দুস সালাম খাঁন,এফসিএস সহ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কোম্পানির অডিটরগণ, ইন্ডিপিনডেন্ট স্ক্রটিনাইজার (জুম অ্যাপের মাধ্যমে) ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারগণ বিএসসিসিএল এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কোম্পানির সার্বিক সাফল্য ও উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির রাজস্ব আয়, লভ্যাংশের পরিমাণ ও ব্যান্ডউইথের ব্যবহার গত বছর হতে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এখানে উল্লেখ্য যে, ২০২০-২০২১ অর্থ বছরে কোম্পানির মোট ব্যান্ডউইথ লিজের পরিমাণ ছিল ১৫৬৪.০০ জিবিপিএস যার বিপরীতে ২০২১-২০২২ অর্থ বছরে কোম্পানির ব্যান্ডউইথ লিজের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০৬৯.০০ জিবিপিএস। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গত ২০২১-২০২২ অর্থ বছরে ২৫০.০২ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে এবং ৩০শে জুন ২০২২ তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারর্স ইক্যুইটি ১০৬৬.২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com