1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

সোহরাওয়ার্দীতে নয়, পল্টনেই হবে গণসমাবেশ

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.২৫ পিএম
  • ৪২৮ Time View

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, পল্টনেই হবে গণসমাবেশ। এমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আব্দুস সালাম বলেন, গত কয়েকদিনে রাজধানীতেই বিএনপির সাড়ে ৭শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৈঠক শেষে বিএনপির আরেক নেতা আমানউল্লাহ আমান বলেন, ‘কোনো বিশৃঙ্খলা নয়, ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ গণসমাবেশ করবে বিএনপি।’

তিনি বলেন, তবে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনার সুযোগ আছে। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিকল্প ভেন্যু নিয়ে বৈঠকে বসবেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন: যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এর আগে, গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল।

সেই দলের নেতৃত্বে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এছাড়াও ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com