বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

পুলিশের ‘বিশেষ অভিযানে’ রাজধানীতে গ্রেফতার ৪৭২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮২ Time View

১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানে রোববার পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া অভিযানে আজ পর্যন্ত ডিএমপির বিভিন্ন এলাকা থেকে ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, শনিবার (৩ ডিসেম্বর)  রাজধানীর আবাসিক হোটেল ও বিভিন্ন এলাকায় যে অভিযান পরিচালনা করা হয়েছে তা আমাদের নিয়মিত রুটিন ওয়ার্ক।  অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। পাশাপাশি কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সে বিষয়টিও পুলিশকে সতর্কভাবে দেখভাল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বাড়তি যে পুলিশ মোতায়েন করা হয়েছে তা আমাদের নিয়মিত ডিউটির অংশ। সেখানে অতিরিক্ত কোনো কিছুই নয়, মূলত  সার্বিক নিরাপত্তা বিবেচনায় আমরা সেখানে ফোর্স মোতায়েন করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যেই নয়, কেবলমাত্র যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় নিশ্চিত করতে পুলিশ যা যা করণীয় তার সবকিছুই করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS