রেকর্ড ডেট সংক্রান্ত কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেনে আগামীকাল সোমবার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।
কোম্পানিগেুলো হলো- আরামিট সিমেন্ট, আরামিট, কনফিডেন্স সিমেন্ট, পদ্মা অয়েল, সিলকো ফার্মা, এস্কয়ার নিট কম্পোজিট এবং আরডি ফুড।
জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি ৭টির শেয়ার লেনদেন ০৫ ডিসেম্বর বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ৬ ডিসেম্বর (মঙ্গলবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।