1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

সৌদি সরকারকে যে বার্তা দিলেন শাহরুখ খান

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৮.২৭ পিএম
  • ২৫৮ Time View

সম্প্রতি আরব বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবে শুটিং করেছেন শাহরুখ খান ও তার ‘ডানকি’ টিম। চুপিসারে শুটিং সেরে দেখা দিলেন কিং খান। একটি ভিডিও বার্তায় নিজের টিমের পাশাপাশি ধন্যবাদ জানালেন সৌদি সরকারকেও।

সৌদির মরু এলাকায় একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শাহরুখ খান বললেন, “ডানকি’র সৌদি অংশের শুটিং শিডিউল সম্পন্ন হয়েছে, এর চেয়ে তৃপ্তির কিছু হতে পারে না। এজন্য আমি রাজু স্যারসহ ছবির শিল্পী-কুশলী সবাইকে ধন্যবাদ জানাই।’

সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। বলেন, ‘অসাধারণ এই লোকেশন, ব্যবস্থাপনা এবং উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদির সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ।’

সেই সঙ্গে আরবিতেও ধন্যবাদ জানান অভিনেতা। এজন্য তিনি ‘শুকরান’ ও ‘বারাকাল্লাহু ফিক’ আরবি শব্দগুলো উচ্চারণ করেছেন।

এছাড়া সৌদি আরবের ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র জন্যও শুভকামনা জানান কিং অব রোম্যান্স। উৎসবটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

জানা গেছে, ‘ডানকি’ প্রথম সিনেমা, যেটার শুটিং সৌদি আরবে হয়েছে। এই ছবিতে শাহরুখের সঙ্গে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিদের দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com