1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

কাদের: বিএনপি ঢাকা দখল করলে আ. লীগ ললিপপ চুষবে না

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৮.১২ পিএম
  • ৩৩৩ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপি ঢাকা দখল বা সহিংসতা করলে সরকারদলীয় কর্মীরা বসে বসে ললিপপ চুষবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না বলে স্বাধীনতার স্মারক সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ না উল্লেখ করে কাদের বলেন, যেখানে ছাত্রলীগ বিএনপির সমাবেশের ধারেকাছে যাবে না; তারপরও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপির ভয় কীসের? বিএনপি আগুন, বোমা ও অস্ত্র নিয়ে আসবে বলে নয়াপল্টনে সমাবেশ করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধবিরোধী, সাম্প্রদায়িক ও অপশক্তির বিরুদ্ধে খেলা হবে বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির সব সমাবেশ ফ্লপ। তাদের সমাবেশ জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগের জেলা সমাবেশের সমান লোকও হয়নি। তিনি প্রশ্ন করেন, যে দলে কোনো গণতন্ত্র নেই, সেই বিএনপি আবার কোন মুখে গণতন্ত্র চায়?

এদিকে, উচ্ছ্বাস-উদ্দীপনায় শেষ হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সম্মেলন। দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হয় ঢাবি ছাত্রলীগের এ সম্মেলন।

গঠনতন্ত্র অনুযায়ী, দুই বছর পর সম্মেলনের কথা থাকলেও করোনায় তা পিছিয়ে ৪ বছরে ঠেকেছে। দেরিতে হলেও সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় পুরো ক্যাম্পাসে ছিল সাজ সাজ রব আর উৎসবের আমেজ।

শনিবার বিকেল ৩টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সম্মেলনের উদ্বোধক ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় দেরি করে আসায় বিকেল ৩টা ২৭ মিনিটে সম্মেলন উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয় এ সম্মেলন। পরে ছাত্রলীগের দলীয় সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় তিনশ’ নেতাকর্মী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com