শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’ হাদী হত্যা মামলার পুন:তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত যান চলাচল বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসদের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান আন্দোলনকারীরা।

এ সময় তাদের হাতে ‘শুক্র ও শনিবার ক্যাম্পাসকে পার্কে রূপান্তর চাই না’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই, এটা বিশ্ববিদ্যালয় কোনো পার্ক নয়’, ‘বহিরাগত গাড়ি ক্যাম্পাসে চলাচল বন্ধ চাই’ এসব স্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

সমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঢাবি শাখার সভাপতি রিফাত জাহান শাওন বলেন, বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নেই, এটা একটা পার্কে পরিণত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় যেন পার্কে পরিণত না হয়, বহিরাগত যান যেন বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই ব্যবস্থা করা। এসময় এই ঘটনার যেনো আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

এর আগে শুক্রবার বিকেলে ঢাবির চারুকলার সামনে প্রাইভেট কার দিয়ে এক মোটর সাইকেলকে ধাক্কা দেন ঢাবির সাবেক চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহ। প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল থেকে পড়ে যান রুবিনা আক্তার (৪৫)। এরপরে প্রাইভেট কারের নিচে পড়ে গেলে ছেঁচড়িয়ে টিএসসি হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যান ওই শিক্ষক। নীলক্ষেত মোড়ে গেলে জনতার হাতে গণপিটুনি খায় চালক, গাড়িও ভাঙচুর করে জনতা। পরে পুলিশ এসে উদ্ধার করে, পুলিশ ও স্বজনরা মিলে হাসপাতালে ভর্তি করলে রুবিনা আক্তার মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি আছেন গাড়িচালক ও ঢাবির চাকরিচ্যুত শিক্ষক জাফর শাহ। তার অবস্থাও আশঙ্কাজনক জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS