মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

তিন দিনে বিএনপির ৭৭৬ নেতাকর্মী গ্রেপ্তার, অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

গত তিন দিনে সারা দেশে বিএনপির ৭৭৬ জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কো-অপারেটিভ ফ্যাসিজম রূপে আত্মপ্রকাশ করেছে। বিরোধী দল ও মতের মানুষের স্বাধীন কণ্ঠস্বরকে নিবৃত্ত করতেই বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলা ও গণগ্রেপ্তার চালিয়ে যাচ্ছে।’

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘অর্থনৈতিক ধাক্কা ও দুঃশাসনের কারণে বর্তমান সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে পড়েছে। তাই, ছলে-বলে কৌশলে ক্ষমতা ধরে রাখতে দেশজুড়ে পুলিশ ও তাদের কর্মীদের দিয়ে তাণ্ডব চালাচ্ছে।’

রিজভীর অভিযোগ, মিথ্যা ককটেল বিস্ফোরণের অভিযোগে হাস্যকর মামলা দায়ের করা হচ্ছে। অক্ষত গাড়ি, অথচ মামলা দায়ের হচ্ছে ভাঙচুরের। ছাত্রলীগ ও গোয়েন্দা সংস্থার লোকেরা মিছিল করে নিজেরা ককটেল ফাটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করছে। কোনো ঘটনা না ঘটলেও ছাত্রলীগ-যুবলীগের নেতাদের প্ররোচনায় মিথ্যা মামলা দায়ের হচ্ছে সমানতালে।

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হবে, উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান চারদিক থেকে ঘেরা একটা খাঁচার মতো, সেখানে বিএনপি নেতা-কর্মীরা নিরাপদ মনে করছেন না। নয়াপল্টনকেই তারা নিরাপদ মনে করছেন। সরকার বা পুলিশের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, বিএনপির ১০ ডিসম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশ নয়াপল্টনেই হবে।’

রাজশাহীর গণসমাবেশ বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রচণ্ড রকম বাড়াবাড়ি করেছে। তিন দিন আগে থেকেই মানুষ সমাবেশের মূল মাঠে আসার চেষ্টা করলেও পুলিশ তাদের ঢুকতে দেয়নি এবং বিভিন্ন রকমের হয়রানি করেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS