1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন নবগঙ্গা নদীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস 1st Quarter Financial Statements of Delta Life Insurance Company Ltd

রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৬.২০ পিএম
  • ২৬৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সড়ক পরিবহন নেতাদের যৌথ বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতবার (১ ডিসেম্বর) থেকে আমরা রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি ১০ দফা দাবি পূরণ না হওয়ায় আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে আমাদের মিটিং হয়। সেখানে তিনি আমাদের দাবির যেগুলো তারা আয়ত্তের মধ্যে সেগুলো আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন করবেন- এমন আশ্বাসেই আমার আবার যাত্রী পরিবহনে ফিরেছি। আজ বিকেল ৪টা থেকে সব রুটের গাড়ি চলাচল শুরু করেছে।

এর আগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এরপর বৃহস্পতিবার থেকেই ঘর্মঘট পালন করে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com