1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৬.১৬ পিএম
  • ৩২৪ Time View

মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা অনেক কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৪ জনে অপরিবর্তিত রয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬২২ জনে। এ ছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৫২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

এর আগে গতকাল শুক্রবার করোনায় একজনের মৃত্যু হয়। এ ছাড়া আরও ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com