1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

রান বন্যার ম্যাচে পাকিস্তানের পাল্টা প্রতিরোধ

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১২.২১ পিএম
  • ২৫৭ Time View

ইংল্যান্ডের করা ৬৫৭ রানের জবাবে বিনা উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৪৭৬ রানে। পাকিস্তানের হয়ে আব্দুল্লাহ শফিক ৮৯ ও ইমাম উল হক অপরাজিত আছেন ৯০ রান করে। এই দুজনে আউট করতে ইংল্যান্ডের ছয় বোলার হাত ঘুরিয়েছেন। যদিও উইকেটের দেখা পাননি তারা। ফলে শূন্য হাতেই দিন শেষ করতে হয়েছে তাদের।

ইংল্যান্ড এদিন ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রান নিয়ে দিন শুরু করেছিল। দিনের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বেন স্টোকস। সেই ওভারের শেষ বলে নাসিম বোল্ড করে ফেরান স্টোকসকে। ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ১৮ বলে ৪১ রান। এরপর প্রথম সেশনেই বাকি ৫ উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। আগেরদিন সেঞ্চুরি হাঁকানো হ্যারি ব্রুক আউট হয়েছেন ১৫৩ রান করে নাসিম শাহর শিকার হয়ে। এরপর ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি অভিষেক হওয়া দুই ব্যাটার উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোন।

জ্যাকস ২৯ বলে ৩০ করলেও লিভিংস্টোন করেছেন মাত্র ১০ বলে ৯। এরপর এডওয়ার্ড রবিনসনের ৫১ বলে ৩৭ রানে ইংল্যান্ডের সংগ্রহ ৬০০ পেরিয়ে যায়। জেমস অ্যান্ডারসন ৬ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন জ্যাক লিচ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন অভিষিক্ত লেগ স্পিনার জাহিদ মাহমুদ। যদিও এই উইকেট নিতে তার ওভারপ্রতি খরচা করতে হয়েছে ৭.১২ রান করে। এ ছাড়া নাসিম ৩টি, মোহাম্মদ আলী ২টি ও হারিস রউফ একটি উইকেট নিয়েছেন।

এদিকে রাওয়ালপিন্ডি টেস্টে রান বন্যা চলছে। দুই দল মিলে দুই দিনে স্কোর বোর্ডে তুলেছে ৮৩৮ রান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com