1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত

রাজশাহীর সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১১.১৯ এএম
  • ৩৮৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। শনিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নগরীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ কেউ মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।

এর আগে গত দুদিন ধরে তারা পাশের ঈদগাহ মাঠে অবস্থান করছিল। সকাল ৬টায় সমাবেশস্থল পুলিশ উন্মুক্ত করলে তারা আসতে শুরু করে।

বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে উপস্থিত হয়েছেন। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সমাবেশস্থলসহ পুরো নগরীজুড়ে।

মাদ্রাসা মাঠে আসছেন। অনেকেই মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।

উল্লেখ্য, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com