1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

রংপুর থেকে বগুড়া-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৬.৪৬ পিএম
  • ৩৯২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর থেকেও বগুড়া-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ১০ দফা দাবি আদায়ে রাজশাহীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় ধর্মঘটের কারণে শুক্রবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বগুড়া-রাজশাহী রুটে কোন বাস ছেড়ে যায়নি।

শুক্রবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রাজশাহী রুটের বেশির ভাগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। কাউন্টারগুলো থেকে বন্ধ রয়েছে টিকিট বিক্রি। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

সোহান নামের এক যাত্রী বলেন, পাবনা যাওয়ার জন্য টার্মিনালে এসেছিলাম। এখানে এসে শুনি পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। তাই ভাবছি অটোরিকশা বা অন্য কোন উপায়ে বগুড়া-নাটোর হয়ে পাবনা যাওয়ার।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অলস সময় পার করছেন। শ্রমিকরা বলছেন বাস চলাচল বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ রয়েছে তাদের।

রংপুর রাজশাহী রুটে চলাচল করা বসুন্ধরা পরিবহনের ড্রাইভার জাব্বার আলী বলেন, বাস চলাচল বন্ধ থাকায় গতকাল থেকে কোন রোজগার করতে পারিনি। আগামীকালও বাস বন্ধ থাকবে অর্থাৎ আগামীকালও আয় রোজগার হবে না। তবে রংপুর বিভাগের আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

হানিফ এন্টার প্রাইজের কাউন্টার ম্যানেজার হুমায়ুন আহমেদ ও রাসেল মিয়া বলেন, রাজশাহীতে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর থেকেও বগুড়া-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকলেও রংপুর থেকে ঢাকামুখী সব গাড়ি যথা সময়ে চলাচল করছে। পরিবহন ধর্মঘটের প্রভাব এখানে পড়েনি।

উল্লেখ্য সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে অবৈধ ত্রি-হুইলার চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন ও পুলিশি হয়রানি বন্ধ করাসহ ১০ দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় এ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com