সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে এটিএম বুথে টাকা সরবরাহ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ ঋণ কেলেঙ্কারি ও হস্তক্ষেপের অভিযোগে চার ব্যাংকের বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক শেয়ার বিক্রির অর্থ দেশে ফেরত আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধিতে শীর্ষে ইসলামী ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ ‎ ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদুল ফিতরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না: উলিপুরে এমপি সালেহী বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১২০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫২৪ Time View

সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আরও ১২০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ৭২৭ জনে দাঁড়াল। এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৫৪ জন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮ জন ও ঢাকার বাইরের ৪২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৫৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৮০৩ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৮৭৭ জন।

২০২০ সালে করোনা মহামারি করোনাকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS