1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আইপিএলের নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১২.১৬ পিএম
  • ৪৬৯ Time View

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের জন্য সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে সর্বোচ্চ ক্রিকেটার রয়েছেন ভারতের ৭১৪ জন। এ ছাড়া বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৭৭ জন। বিদেশিদের তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন ছয়জন ক্রিকেটার।

আইপিএলের নিলামে টাইগারদের যে ছয়জন ক্রিকেটার থাকছেন, যদিও তাদের নাম এখনো প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। অবশ্য ধারণা করা হচ্ছে, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার লিটন দাসের নাম রয়েছে এ তালিকায়। যদিও এ তালিকায় শুধু এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সাকিবের।

এ ছাড়া বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৫৭ ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের আসরের নিলামে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন রয়েছেন সাউথ আফ্রিকার।

এ ছাড়া আফগানিস্তান থেকে ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউজিল্যান্ড ২৭, শ্রীলংকা ২৭, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ এবং জিম্বাবুয়ে থেকে নিবন্ধন করেছেন ছয়জন ক্রিকেটার। সর্বনিম্ন দুজন ক্রিকেটার নিবন্ধন করেছেন স্কটল্যান্ড থেকে।

চলতি মাসের ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের নিলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com