1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সারা দেশে ১-১৫ ডিসেম্বর চলবে পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৮.৩৭ পিএম
  • ৩২০ Time View

আসন্ন মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (৩০ নভেম্বর) পুলিশ সদর দফতরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের এ অভিযান চালাতে বলা হয়।

আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা এবং মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ অভিযানে সারা দেশের আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়। এ সময় জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশও দেয়া হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া আ্যন্ড পিআর) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এ নির্দেশ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com