1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

বাংলাদেশ সিরিজ দিয়ে বিশ্বকাপ ‘ভ্রমণ’ শুরু ভারতের

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ২.৪০ পিএম
  • ৪৭১ Time View

লম্বা সময় ধরেই আইসিসির কোন টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। শিরোপা খরা কাটাতে বিশ্বকাপের প্রায় বছরখানেক বাকি থাকতেই প্রস্তুতি করে দেয়ার কথা ভাবছে তারা। বাংলাদেশ সফর দিয়ে ভারতের বিশ্বকাপ প্রস্তুতির যাত্রা শুরু হচ্ছে বলে জানান শিখর ধাওয়ান।

নিউজিল্যান্ডের মাটিতে পুরো সিরিজেই বাগড়া দিয়েছেন বেরসিক বৃষ্টি। যে কারণে ভেস্তে গেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ। তবে এক ম্যাচ জিতে ঠিকই সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। যদিও কিউইদের বিপক্ষে ছিলেন না দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। এদিকে ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। আইসিসির সেই টুর্নামেন্টকে সামনে রেখে কবে থেকে নিজেদের প্রস্তুতি শুরু করবে ভারত, এমন প্রশ্ন রাখা হয়েছিল নিউজিল্যান্ড সফরে অধিনায়কের দায়িত্বে থাকা ধাওয়ানের কাছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এ প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘বাংলাদেশ সব সিনিয়র ক্রিকেটাররা ফিরে আসবে। সেখান থেকে বিশ্বকাপের বাস্তব যাত্রা (প্রস্তুতি) শুরু হবে। সব সিনিয়র ক্রিকেটাররা ফিরে আসছে। এশিয়ান উইকেটে বিশ্বকাপের প্রস্তুতির যাত্রাটা আরও ভালো হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফরে বিশ্রামে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা। তবে বাংলাদেশ সফরে দিয়ে আবারও ফিরছেন তারা। যেখানে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত।

কোহলি-রোহিতরা না থাকায় কিউই সফরে তরুণদের সুযোগ দিয়েছিল তারা। ধাওয়ান বলেন, ‘কোন লাইন লেংথে বল করতে হবে সেটা বিস্তারিত জানাটা গুরুত্বপূর্ণ। আমরা তরুণ একটা দল এবং তারা অবশ্যই গুড লেংথে বোলিং করা শিখেছে। আমরা খানিকটা দূর্বল ছিলাম। তারা বড় পার্টনারশিপ করা শিখবে বিশেষ করে যখন মেঘাচ্ছন্ন থাকবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com