1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্ট চুক্তি স্বাক্ষর

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৯.৩০ পিএম
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) কতৃক অনুমোদন সাপেক্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (পিএলআই এএমএল) ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর করল পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর (উদ্যোক্তা) পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের (ট্রাস্টি) পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন তালুকদার এবং পিএলআই এসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ফান্ডটির আকার হবে ৫০ কোটি টাকা। উদ্যোক্তা হিসেবে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী দেবে ২৫ কোটি টাকা, আর ২৫ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে পিএলআই এসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এটি হবে পিএলআই এসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত প্রথম ফান্ড। ফান্ডের হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com