1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

আয়কর রিটার্ন জমার সময় ১ মাস বাড়ানোর অনুরোধ

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮.৪৬ এএম
  • ৪১৯ Time View

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

গত ১ নভেম্বর শুরু হওয়া মাসব্যাপী আয়কর মেলা আগামীকাল বুধবার শেষ হওয়ার কথা রয়েছে।

এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আয়কর খাতে রাজস্ব আহরণ ও ট্যাক্স-জিডিপি বৃদ্ধির জন্য এনবিআরের প্রচেষ্ঠাকে ধন্যবাদ। কোভিডের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব, চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট পরিস্থিতি এবং বর্তমান, শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য সেবাখাত বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মত রিটার্ন দাখিল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় সময়সীমা এক মাস বাড়ানোর একান্ত প্রয়োজন। এতে সর্বোচ্চ সংখ্যক আয়করদাতা রিটার্ন দাখিলের সুযোগ পাবে বলে মনে করে এফবিসিসিআই।

প্রতিবারের মতো এবারও নভেম্বরজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে করসেবা দিচ্ছে এনবিআর। এসব স্থানে করদাতার সুবিধার্থে হেল্প ডেস্ক, রিটার্ন গ্রহণ বুথ, ই-টিআইএন, ই-রিটার্ন ও এ-চালানের আলাদা বুথ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com