1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

সুয়ারেজদের হারিয়ে শেষ ষোলোতে রোনালদোরা

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০.৫৮ এএম
  • ২১৮ Time View

ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে সুয়ারেজ কাভানিদের ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। সোমবার রাতে লুসাইল স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

এবারের বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচের ফলই আসছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে থাকতে হচ্ছে গোলশূন্য। পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচেও তাই ঘটেছে। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দলই। গোলহীন থেকে বিরতিতে গেছে দুদল। বিরতি থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন ব্রুনো। হেড করেন রোনালদো। যদিও পরে জানা যায় রোনালদো মাথা আসেলে বলে লাগেনি। ফলে গোলটি যোগ হয় ব্রুনো ফার্নান্দেজের নামে।

গোল খেয়ে তা শোধে মরিয়া চেষ্টা দেখা যায় উরুগুয়ের খেলায়।বদলি হিসেবে সুয়ারেজকে নামিয়ে দেন কোচ। উরুগুয়ের খেলায় আরও ঝাঁজ বাড়ে। একের পর এক আক্রমণ চালায়। যদিও গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে।

উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৩ মিনিট) আবারও গোল খেয়ে বসে উরুগুয়ে। নিজেদের বক্সে বক্সে ট্যাকল করতে গিয়ে হাতে বল লাগে জিমেনেজের। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো। ঠিক ৫ মিনিট পর ফার্নান্দেজের শট পোস্টে না লাগলে হ্যাট্রিক পেয়ে যেতেন তিনি।

ব্রুনোর জোড়া গোলে ২-০ জিতে গেল পর্তুগাল। দুই ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত রোনালদোদের। অন্যদিকে দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার মুখে। নকআউটে যেতে গেলে পরের ম্যাচে ঘানাকে হারাতেই হবে তাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com