1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

নিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যা তহবিলে দেবেন স্টোকস

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০.৫৬ এএম
  • ২৪৩ Time View

প্রবল বর্ষণের কারণে হওয়া বন্যা ও ভুমি ধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিশুসহ পাকিস্তানের প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ। পাকিস্তানের সেই বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বেন স্টোকস। পাকিস্তানের বিপক্ষে খেলতে যাওয়া তিন টেস্টের ম্যাচ ফি তাদের দেবেন বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

বন্যাদুর্গতদের সহায়তা করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ জার্সি পড়ে খেলেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। যেখানে জার্সির পেছনে ক্রিকেটারদের নামের ওই জায়গায় বন্যার ছাপ ছিল। এদিকে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে এসেছে ইংল্যান্ড। যেখানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দ্য গার্ডিয়ানের হিসেব অনুযায়ী, ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি পান সর্বোচ্চ প্রায় ১৪ হাজার ৫০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ ৯৩ হাজার টাকা। তিন ম্যাচ হিসেব করলে প্রায় ৫৩ লাখ টাকা পাবেন স্টোকস।

নিজের পুরো এই টাকা পাকিস্তানের বন্যা তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ক্রিকেট থেকে অনেক কিছু পাওয়া স্টোকস এবার কিছুটা ফিরিয়ে দিতে চান।

এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে স্টোকস লিখেন, ‘ঐতিহাসিক এ সিরিজের জন্য পাকিস্তানে প্রথমবার আসতে পেরে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দল হিসেবে আসাটা রোমাঞ্চকর। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব আছে, এখানে আসতে পারা বিশেষ কিছু। পাকিস্তানে এ বছর যে ভয়ংকর বন্যা আঘাত করেছে, সেটি দেখে খারাপ লেগেছে। এ দেশ ও দেশের মানুষদের জন্য এর প্রভাব বেশ বড়। এই খেলা জীবনে অনেক কিছু দিয়েছে আমাকে। ক্রিকেট ছাড়িয়ে কিছু ফিরিয়ে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। টেস্ট সিরিজ থেকে পাওয়া ম্যাচ ফি আমি পাকিস্তানের বন্যা তহবিলে দেব। যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে আশা করি এ অনুদান কাজে আসবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com