বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত

লগে আছি.কম এর MD গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৫০১ Time View

পরিচালক কাজল আরেফিন অমির ‘ব‌্যাচেলর পয়েন্ট’। নাটকটির জনপ্রিয়তার কারণে বর্তমানে এর চতুর্থ সিজন চলছে। এই সিজনেও ইউটিউবে নাটকের পর্বগুলো পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ।

সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে উন্মুক্ত হবে নাটকটির নতুন পর্ব। এই পর্বে গ্রেফতার হন ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চু। এদিন বিকেলে অমি নাটকের দৃশ্যটি প্রকাশের মাধ্যমে দর্শকদের টুইস্টটি দেন।

গল্পের প্রয়োজনেই নাটকের এই চরিত্রটি তৈরি করা হয়েছে জানিয়ে নির্মাতা অমি গণমাধ্যমকে বলেন, ‘এই নাটকে সবার প্রিয়, এলাকার বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ডেলিভারিগুলো ঠিকঠাক মতো দিচ্ছে না। সে জন্য পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। এবং তাকে গ্রেফতার করা হয়। শেষ পর্যন্ত কী ঘটে জানতে হলে দর্শকদের নাটকটি দেখতে হবে।’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। 

এতে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS