1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

লংকাবাংলা ফাইন্যান্স এবং ডানা ফিনটেকের মধ্যে সিএমএসএমই এবং রিটেইল গ্রাহকদের জন্য ডিজিটাল আর্থিক পরিষেবা চুক্তি স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সিএমএসএমই এবং রিটেইল গ্রাহকদের জন্য ওয়ান স্টপ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম চালু করতে এমবেডেড ফাইন্যান্স ফিনটেক কোম্পানি “ডানা ফিনটেক”-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার এবং ডানা ফিনটেক-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গাজী ইয়ার মোহাম্মদ সম্প্রতি এলবিএফের প্রধান কার্যালয়ে চুক্তিটিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল বিজনেস জনাব খুরশেদ আলম, হেড অব আইসিটি জনাব শেখ মোহাম্মদ ফুয়াদ, হেড অব স্মল বিজনেস জনাব মোঃ নুরুল ইসলাম, হেড অব রিটেইল ক্রেডিট জনাব আরিফ হাসান, হেড অব ব্র্যান্ড এন্ড মার্কেটিং জনাব মোঃ রাজিউদ্দিন এবং ডানা ফিনটেক-এর পক্ষ হতে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জনাব জিয়া হাসান সিদ্দীক, হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ জনাব সৈয়দ এম হাসান ফারুক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের অধীনে, ডানা-এর ঋণ প্রযুক্তি ব্যবহার করে লংকাবাংলা অনগ্রসর সিএমএসএমই এবং রিটেইল গ্রাহকগণ ডিজিটাল ঋণ সুবিধা প্রসারিত করবে যার আওতায় থাকবে উল্লেখিত সেবাসমূহ- ডিজিটাল আন্ডাররাইটিং, মাইক্রো ডিপোজিট, বিএনপিএল, ডিজিটাল ক্রেডিট কার্ড অনবোর্ডিং এবং আর্নড ওয়েজ ইঞ্জিন। লংকাবাংলা ডানা-এর নেটওয়ার্ক পার্টনার যেমন- ডিজিটাল মার্কেটপ্লেস এবং ডিজিটাল ওয়ালেট ব্যবহারকারীদের অর্থায়ন করবে। ডানা গ্রাহকদের সেবা দিতে ব্র্যান্ড, ডিজিটাল ওয়ালেট এবং মার্কেটপ্লেসগুলিকে তাদের অ্যাপে এপিআই এবং এসডিকে-এর মাধ্যমে ঋণ পরিষেবাগুলি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com