1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বাংলাদেশের ব্যাংকিং খাতের সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন করলো ব্র্যাক ব্যাংক

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৫.১৫ পিএম
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মুডি’জ ইনভেস্টর সার্ভিস’ ব্র্যাক ব্যাংক লিমিটেড- কে ‘বিএ-থ্রি’ (Ba3) ক্রেডিট রেটিং প্রদান করেছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতের সর্বোচ্চ ক্রেডিট রেটিং। এতে আউটলুক স্থিতিশীল (Stable) প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য, ‘বিএ-থ্রি’ (Ba3) রেটিংপ্রাপ্ত একমাত্র ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। ২০১৯ সাল থেকে ব্যাংকটি এই অসাধারণ অর্জন বজায় রেখে আসছে।

২২ সেপ্টেম্বর ২০২২-এ মুডি’জ-এর রেটিং অনুসারে, ‘বিএ-থ্রি’ (Ba3) দীর্ঘমেয়াদী আমানত এবং ইস্যুকারী রেটিং ব্র্যাক ব্যাংক-এর অন্যান্য ব্যাংক থেকে উন্নত অ্যাসেটের মান ও মূলধনেরই প্রতিফলন। এই রেটিং ব্যাংকের শক্তিশালী তহবিল কাঠামো ও উন্নত তারল্যের প্রতিফলন বহন করে।

বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মহামারীর কারণে ঋণ পরিশোধের উপর যে স্থগিতাদেশ ছিল তা ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের বোঝা কমিয়েছে। এটি আগামী ১২-১৮ মাসে ব্যাংকের সম্পদ-মানের অবনতিকে সীমিত করে ব্যাংকের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করবে। ব্র্যাক ব্যাংক-এর রেটিংয়ের স্থিতিশীল আউটলুক বিষয়ে মুডি’জ-এর এটিই প্রত্যাশা।

এই ব্যাংকিং খাতের সেরা ক্রেডিট রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন: "ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, কঠোর কমপ্লায়েন্স, স্বাধীন ও দূরদর্শী বোর্ড এবং পেশাদার ব্যবস্থাপনা টিমের কারণে আমরা বছরের পর বছর ধরে ক্রেডিট রেটিংয়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে
পারছি। আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত, যাদের অটুট আস্থা আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।”

সুশাসন, কমপ্লায়েন্স, নৈতিকতা এবং স্বচ্ছতা ব্র্যাক ব্যাংক-এর ব্যবসায়িক মডেলের স্তম্ভ। পরপর কয়েক বছর ধরে সেরা ক্রেডিট রেটিং, বিদেশী বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ, সর্বোচ্চ বাজার মূলধন, সাফা (SAFA) ও আইসিএবি (ICAB) থেকে স্বীকৃতি স্থানীয় ও বৈশ্বিক পরিমন্ডলে ব্যাংকের শক্তিশালী সুশাসন ব্যবস্থা, শক্তিশালী আর্থিক ভিত এবং সুনামের সাক্ষ্যই বহন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com