1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

নতুন কর্মী নিয়োগ চুক্তিতে কোর সার্চ এবং র‍্যাংকস ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০.৫২ এএম
  • ৭৩৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য গ্র‍্যাজুয়েট নিয়োগের জন্য কোর সার্চের সাথে চুক্তিবদ্ধ হলো র‍্যাংকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত ২৪ নভেম্বর ২০২২, ঢাকার বিজয় সরণিতে র‍্যাংকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

কোর সার্চ এই চুক্তির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রাপ্ত (জব প্লেসমেন্ট ট্রেনিং এর মাধ্যমে) গ্র‍্যাজুয়েট এবং ইন্টার্ন নিয়োগে সহায়তা করবে। এটির মাধ্যমে গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের কাজটি আরও একধাপ এগিয়েছে।

অনুষ্ঠানে কোর সার্চের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম এবং র‍্যাংকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের উপ-পরিচালক পারভেজ মাহমুদ সবুজ। এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন র‍্যাংকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের সহকারী পরিচালক অরুনিমা দাশ ও মো: এনামুল আজাদ খান।

এ প্রসঙ্গে কোর সার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম বলেন, “বাংলাদেশে বেকারত্বের অন্যতম প্রধান কারণ হচ্ছে গ্র‍্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দক্ষতার অভাব। আর কোর সার্চ বিশেষজ্ঞদের দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে সাহায্য করে। এছাড়া বর্তমানে প্রায় চল্লিশটিরও বেশি কোম্পানির সাথে আমাদের নিয়োগ বিষয়ক চুক্তি থাকায় প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের উক্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেতে আমরা সহায়তা করে থাকি।”

উল্লেখ্য, কোর সার্চ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের নিয়ে কাজ করে। এটি গ্র্যাজুয়েটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে চাকুরী প্রাপ্তিতে সহায়তা করে। কোর সার্চ কোর ফেসিলিটেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com