শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

আইসিবির নতুন ডিএমডি আহমেদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২৬ Time View

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে পদোন্নতি দিয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আহমেদুর রহমানকে পদোন্নতি দিয়ে সোমবার (২১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।

উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি হওয়ার পূর্বে তিনি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবি’র একটি সাবসিডিয়ারি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর উপর এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

এছাড়াও তিনি ব্যাংকক স্কুল অব ম্যানেজমেন্ট হতে ইফেক্টিভ লিডারশিপ অ্যান্ড পিপল ম্যানেজমেন্টের(Effective Leadership and People Management) উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS