1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Title :

রহিমা ফুড ও ডমিনেজ স্টিলের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১০.২৯ এএম
  • ২৬৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান রহিমা ফুড করপোরেশন লিমিটেড ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিগুলোর সর্বশেষ পর্ষদ সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য যথাক্রমে ৫ ও ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ২৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। অর্থাৎ শেয়ারপ্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

অপর কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। অর্থাৎ সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ পয়সা করে ১ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৮৭৮ টাকা লভ্যাংশ দেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com