1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

প্রাইম ব্যাংক ও অনন্ত কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭.১৭ পিএম
  • ২৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রাইম ব্যাংক সম্প্রতি অনন্ত কোম্পানি লিমিটেডের গার্মেন্টসকর্মীদের ডিজিটাল পদ্ধতিতে ঋণ সেবা প্রদানে কোম্পানিটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির ফলে অনন্ত কোম্পানির গার্মেন্টসকর্মীরা প্রাইম ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন প্লাটফর্ম ‘প্রাইমঅগ্রিম’ অ্যাপের মাধ্যমে মাত্র ৪ মিনিটে লোন পাবেন।

এছাড়াও সেবাটি ব্যাংকিং সময় নির্বিশেষে ২৪*৭ পাওয়া যাবে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ এবং অনন্ত কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং অনন্ত কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এম সাজেদুল করিম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ বলেন ‘অনন্ত কোম্পানি লিমিটেড এর সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। ডিজিটাল উদ্ভাবনে অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে, আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করার জন্য অব্যাহতভাবে নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সলিউশন চালু করা এবং ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক পরিষেবায় অন্তর্ভুক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য। এই ধরনের পার্টনারশিপ ডিজিটাল ব্যাংকিংয়ে আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com