ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৩ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৯৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বীচ হ্যাচারি লিমিটেড ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।