1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৫.২১ পিএম
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬। ক্যাম্পেইনে ওয়ালটন ফ্রিজ ও ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য আছে ‘স্বস্তির অফার’ শীর্ষক বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে স্ক্র্যাচ কার্ডে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। আছে অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। ২১ নভেম্বর থেকে ক্রেতারা এসব সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৫টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৬ শুরু করলো ওয়ালটন। এর আওতায় স্বস্তির অফারে প্রতিষ্ঠানটি ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতাসুবিধার ঘোষণা দেওয়া হলো।

রোববার (২০ নভেম্বর, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৬’ এর ডিক্লারেশন প্রোগ্রামে এসব ক্রেতাসুবিধার ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয় ‘স্বস্তির অফার’-এর পাশাপাশি ‘হট সেল’ সুবিধার আওতায় ৩০ নভেম্বর পর্যন্ত ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। এদিকে, ওয়ালটন ওয়াশিং মেশিনে ‘আগে ট্রাই পরে বাই’ সুবিধায় ৩০ দিন ফ্রি ট্রায়ালের সুযোগ আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আমিন খান ও সাখাওয়াত হোসেন, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল ইমরান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ ও ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশনের পাশাপাশি ক্রেতাদের স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। কার্ডে ক্রেতারা এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিংবা ওয়ালটন পণ্য ফ্রি পাবেন। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে প্রাপ্ত ক্যাশব্যাক অথবা ফ্রি পণ্য বুঝিয়ে দেবে।

ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও তোফায়েল আহমেদ জানান, বর্তমানে ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ৮ হাজার ৯৯০ টাকার মধ্যে বিভিন্ন ধারণক্ষমতার দুই শতাধিক মডেলের ওয়ালটন ফ্রিজ রয়েছে। দ্রব্যমূল্যের বাজারে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের এসব ফ্রিজ ক্রয়ে গ্রাহকদের স্বস্তি দিতে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক, ফ্রি পণ্যসহ নানা সুবিধা দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা আছে।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল ইমরান জানান, সেমি-অটোমেটিক, অটোমেটিক ফ্রন্ট ও টপ লোড সিস্টেমের ৩০টিরও বেশি মডেলের ওয়ালটন ওয়াশিং মেশিন বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১০ হাজার ৮৫০ টাকা থেকে ১৮ হাজার ৮৫০ টাকার মধ্যে সেমিং অটোমেটিক ১১টি মডেল আছে। পাশাপাশি অটোমেটিক টপ লোড সিস্টেমের ১৩টি মডেল রয়েছে। এসব মডেলের দাম পড়বে ২২ হাজার ৯৫০ টাকা থেকে ৪৯ হাজার ৯৫০ টাকার মধ্যে। এছাড়াও ৩৪ হাজার ২৫০ টাকা থেকে ৬৮ হাজার ৯৫০ টাকার মধ্যে অটোমেটিক ফ্রন্ট লোড সিস্টেমের ১০টি মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে। ফ্রি ইন্সটলেশনসহ ওয়ালটন ওয়াশিং মেশিনের ইনভার্টার মোটরে ১২ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন গ্রাহক।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটন সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে, সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com