1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :

ফের আতঙ্ক ফ্লোর প্রাইস তুলে দেওয়ার গুজবে

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১২.২৯ পিএম
  • ২৩৭ Time View

দেশের শেয়ারবাজারে আবারও ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়াচ্ছেন একটি চক্র। ফলে ফের আতঙ্কিত সাধারন বিনিয়োগকারীরা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. সামসুদ্দিন আহমেদ এ বিষয়টিকে ভিত্তিহীন বলে অর্থসংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে আজকে ফ্লোর প্রাইস নিয়ে কমিশন সিদ্ধান্ত নিবে। অথচ বিষয়টি আমাদের কমিশনই জানেন না। আমাদের এমন কোন বিষয় নেই। যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোন গুজবে যেন বিনিয়োগকারীরা কান না দেয় সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরন করার আহবান জানান তিনি।

এদিকে একাধিক বিনিয়োগকারী অর্থসংবাদকে গুজবের বিষয়টি অবহিত করে বলেন ফ্লোর প্রাইস তুলে ২ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ করার গুজব চলছে বাজারে। খোঁজ নিয়ে জানা গেছে এমন তথ্যের কোন সত্যতা নেই।

এদিকে সম্প্রতি অর্থসংবাদে প্রকাশিত এসএমই খাত নিয়ে সংবাদের প্রেক্ষিতে আগামী তিন মাসের জন্য দুটি বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। তার মধ্যে এসএমই প্ল্যাটর্মেও ফ্লোর এবং বিনিয়োগসীমা ছাড়াই বিনিয়োগ করার জন্য আদেশ দিয়েছে হাইকোর্ট। সে হিসেবে আগামী তিন মাসের মধ্যে ফ্লোর প্রাইস প্রত্যাহারের সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com