1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৭

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১২.৪৯ পিএম
  • ২৯২ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৪ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ২৫টি ইনজেকশন ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com