1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

প্রথমবারের মতো নির্বাচনে হারলেন মাহাথির

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১০.৩৪ এএম
  • ২৬১ Time View

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৫৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার নির্বাচনে পরাজিত হয়েছেন। ১৯৬৯ সালের পর এটিই মাহাথিরের প্রথম নির্বাচনে পরাজয়।

বিষয়টিকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে দেখছেন অনেকে। এদিকে মাহাথির এমন একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা দুর্নীতির অভিযোগে বর্তমান বারিসান নাসিওনাল সরকারকে উৎখাত করার অঙ্গীকার করেছে। তবে তার জোটকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হয় না। বারিসান জোটকে এবার মুহিউদ্দিনের জোটের পাশাপাশি মাহাথিরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের জোটের সঙ্গে লড়তে হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৯৭ বছর বয়সী মাহাথির ২ দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লংকাউয়ি নির্বাচনী এলাকায় তার সংসদীয় আসনটি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। নির্বাচনে এই আসনে তার অবস্থান চতুর্থ। এই আসনে জয়ী হয়েছেন পেরিকাতান জোটের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ। জোটটির নেতৃত্বে আছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।

চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, হেরে গেলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। তিনি বলেছিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা দলের তরুণ নেতাদের কাছে হস্তান্তর করা।’

এএফপি জানায়, শনিবার সকাল থেকেই ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। নির্বাচনী লড়াইয়ে বিভিন্ন কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছেন বিশ্লেষকেরা।

বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছেন। নির্বাচন কমিশন বলেছে, দেশটির ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট গ্রহণ বন্ধ হওয়ার দুই ঘণ্টা আগে বিকেল ৪টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছিল।

দেশটিতে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। বুথফেরত এক জরিপে দেখা গেছে, আনোয়ার ইব্রাহিমের জোট ২২২ আসনের পার্লামেন্টে ৮২ আসন পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com