1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

আগামী বছরের মধ্যে দেশের অর্থনৈতিক সংকট কেটে যাব

  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১২.০৬ পিএম
  • ২৮২ Time View

আগামী বছরের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিবলী রুবায়েত-উল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আল হারামাইন সিকিউরিটিজ নিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের বিশ্বাস তারা অনেক ভালো করবে। নতুন যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তারা অবশ্যই অর্থনীতিতে অবদান রাখবে। দেশের অর্থনীতি অন্য দেশের চেয়ে অনেক ভালো আছে।

তিনি আরও বলেন, হুন্ডিতে টাকা লেনদেন নিয়ে কিছু সমস্যা ছিল তা নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। আগামী বছরের মধ্যে আমাদের অর্থনৈতিক সংকট নির্মূল হবে বলে আমি বিশ্বাস করি। ক্যাপিটাল মার্কেটের গতিতে আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেড বিশেষ অবদান রাখবে বলে আশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল হারামাইন গ্রুপ ও কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান ও আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com