1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :

টপটেন গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৫.৩৩ পিএম
  • ২১৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি জীবন বিমা কোম্পানি।

আজ টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২১৭ বারে ১৩ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৩৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ লিমিটেড। আজ কোম্পানিটির ৬৪ টাকা ২০ পয়সা বা ৮.৬৫ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, আমরা টেকনোলজি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com