1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

যেভাবে দেখা যাবে আর্জেন্টিনার ম্যাচ

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৮.০৪ পিএম
  • ২০৭ Time View

কাতার বিশ্বকাপের মঞ্চে পা রাখার আগে শেষ বারের মতো নিজেদের প্রস্তুতি সেরে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচ। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচটি। তবে সমর্থকরা চাইলে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে খেলা উপভোগ করতে পারবেন ঘরে বসে।

খেলাধুলার জন্য জনপ্রিয় অ্যান্ড্রয়েড টিভি অ্যাপ ইয়াসিন টিভি ডাউনলোড করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে উপভোগ করা যাবে আর্জেন্টিনা বনাম সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ। গুগল ডট কমে ব্রাউজ করে ডাউনলোড করা যাবে অ্যাপটি।

মূলত কাতারি মালিকানাধীন বেইন স্পোর্টসের চ্যানেলের মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলো দেখিয়ে থাকে ইয়াসিন টিভি অ্যান্ড্রয়েড অ্যাপ।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, এ ম্যাচ দেখে সাজানো হবে কাতার বিশ্বকাপের শুরুর একাদশ।

কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে কাতার ও ইকুয়েডর। বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন শুরু ২২ নভেম্বর। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরব তাদের প্রথম প্রতিপক্ষ। গ্রুপ পর্বে আর্জেন্টিনার অন্য প্রতিপক্ষ- মেক্সিকো ও পোল্যান্ড।

আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/হুয়ান ফয়েথ, ডি পল, প্যারাদেস, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লতারো মার্টিনেজ/ অ্যাঞ্জেল ডি মারিয়া ও হুলিয়ান আলভারেজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com