রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, তেহরানের কড়া অবস্থান হাম ঠেকাতে ৯৫% শিশুকে টিকার আওতায় আনার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হবিগঞ্জে উজাড় হচ্ছে বন অবৈধ করাত কল নিয়ে বন বিভাগ ও পল্লী বিদ্যুতের টানাপোড়েন মাধবপুরে অস্তিত্ব সংকটে ৫টি চা বাগান বিপাকে হাজারো শ্রমিক পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন

অবশেষে চাঁদের উদ্দেশ্যে আর্টেমিস-১ উৎক্ষেপণ নাসার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অবশেষে চাঁদের উদ্দেশ্যে আর্টেমিস-১ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে ।

কয়েকবার ব্যর্থতার পর বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে ঐতিহাসিক এ মিশনটির যাত্রা শুরু হয়। চাঁদে ফের মানুষ পাঠানোর অংশ হিসেবেই এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। খবর বিবিসির।

এর আগে সেপ্টেম্বরের শুরু দিকে নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা বাতিল করা হয়। তখন এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহাকাশে রকেটটি পাঠাতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি। সে সময় বলা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটছে।

কিন্তু অতীতের সব জল্পনা উড়িয়ে দিয়ে এবার চাঁদের উদ্দেশ্য ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হলো।

যদি দুই থেকে তিন সপ্তাহ এটির কার্যক্রম ঠিক থাকে তাহলে কোনো ক্রুবিহীন এই যানটি চাঁদের চারপাশের বিস্তৃত কক্ষপথে সঠিকভাবে অবতরণ করবে।

বুধবার মহাকাশ সংস্থাটি এক টুইট বার্তায় জানায়, উৎক্ষেপণটি স্পেস এজেন্সির নতুন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আর্টেমিসের সূচনাকে প্রদর্শন করেছে। আমরা এখন লক্ষে যাচ্ছি।

চাঁদে প্রথম অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চন্দ্রপৃষ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস। এই রকেট একটি ক্যাপসুল বহন করছে। ক্যাপসুলের নাম ওরাইয়ন। এটি চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS