1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

৬ বছর পরে অর্থহীন ও বেজবাবা!

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৮.৩৯ পিএম
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ যার গিটার আর গায়কির মুন্সিয়ানা দর্শকের মনে অদ্ভুত অনুভূতি তৈরি করে, গলা ছেড়ে গান গাইতে অনুপ্রাণিত করে, বাধা ভুলে জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়, হাতে অ্যাকুস্টিক গিটার আর পকেটে হারমোনিকা নিয়ে জোৎস্নাভরা রাতে অজানা পথে হারিয়ে যেতে বলে- এ মানুষটি কে? আমাদের এই বাংলাদেশেই সে মানুষটির বাড়ি। ফিনিক্স পাখির মতো উড়ে আসা একজন সুপারহিরো তিনি। তিনি আমাদের সবার প্রিয় – ওয়ান অ্যান্ড ওনলি – বেজবাবা সুমন!


বেশ কিছু দিন আগে ভক্তদের জন্য নতুন সুখবর দেয় গানের দল অর্থহীন। তাদের লিড ভোকাল সুমন জানায় সব বাধাকে জয় করে এগিয়ে চলেছে তাদের নতুন অ্যালবামের কাজ। তখন এ বছরই তাদের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি ১ উন্মোচনের ঘোষণা দেয় সুমন। তবে, মজার বিষয় হচ্ছে, এ অ্যালবামের প্রথম গানের মিউজিক ভিডিও সবার আগে স্যামসাং ফ্যানরাই উপভোগ করেছেন। আজ রাজধানীর গুলশান অ্যাভিনিউতে স্যামসাং এর বিটিআই ল্যান্ডমার্ক শো-রুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দ্য ফাদার অব বেইজ ও অর্থহীন ব্যান্ডের অন্যান্য সদস্য এবং ক্রিপ্টিক ফেইট এর সাকিব চৌধুরী ও মিউজিক ভিডিও’র পরিচালক আশফাক বিপুলের উপস্থিতিতে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী স্যামসাং ফ্যানরা এ মিউজিক ভিডিও’র প্রিমিয়ার দেখার সুযোগ পান।


প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সবার আগে ফিনিক্সের ডায়েরি ১ অ্যালবামের প্রথম গানের মিউজিক ভিডিও’র প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ পেতে স্যামসাংয়ের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেয়া হয়। একইসঙ্গে অর্থহীন অংশগ্রহণের পুরো প্রক্রিয়াটি এক ফেইসবুক ভিডিওতে তুলে ধরেন। অর্থহীন এর আহ্বানে সাড়া দিয়ে ভিডিও’র কমেন্ট সেকশনে আগ্রহীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। এখান থেকেই কর্তৃপক্ষ বিজয়ীদের নির্বাচিত করে। এবং তারাই আজকে এ মিউজিক ভিডিও’র প্রিমিয়ার শো উপভোগ করেন।


এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স বিজনেস এর প্রধান মো. মূয়ীদুর রহমান বলেন, “বেজবাবার হার না মানা মানসিকতা আমাদের অনুপ্রাণিত করে। এ রকম একজন মানুষকে আমাদের পথচলার সাথী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্যামসাং সবসময় এর ফোন ব্যবহারকারীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। বেজবাবার গান ও তার অদম্য মানসিকতা স্যামসাং ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে বলে আমরা প্রত্যাশা করছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com